মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

শাহবাগ মোড়ের ‘প্রজন্ম চত্বর’ স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীর শাহবাগ মোড়ে ‘প্রজন্ম চত্বর’ নামে পরিচিতি পাওয়া এ স্থাপনা। আজ রোববার (১৩ই জুলাই) বিকেলের চিত্র। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে নির্মিত স্থাপনাটি ভেঙে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এটি প্রজন্ম চত্বর হিসেবে পরিচিত ছিল। গতকাল শনিবার (১২ই জুলাই) দিবাগত রাতে এ স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া ঠিক থাকলে আজ রোববার (১৩ই জুলাই) দিবাগত রাতের মধ্যে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হবে।

আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, স্থাপনাটি ভেঙে ফেলার কাজ শুরু হলেও পুরোপুরি শেষ হয়নি। উৎসুক অনেকে সেখানে এসে ছবি তুলছেন। কেউ কেউ ফেসবুক লাইভও করছেন।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া মুঠোফোনে বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে শাহবাগ মোড়ে নির্মিত স্থাপনাটি তারা ভেঙে দিচ্ছেন। সেখানে নতুন করে স্থাপনা তৈরি হবে। কী ধরনের স্থাপনা তৈরি হবে জানতে চাইলে তিনি বলেন, পূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি শুনেছেন সরকার দেশের ৬৪টি জেলায় যে ‘জুলাই মনুমেন্ট’ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, এর মধ্যে ঢাকারটি শাহবাগের যে অংশে এ স্থাপনা নির্মিত হয়েছিল, সেখানে তৈরি করা হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে গড়ে ওঠা ‘প্রজন্ম চত্বর’ পরিণত হয়েছিল একাত্তরের যুদ্ধাপরাধ বিরোধী প্রজন্মের প্রতিবাদের প্রতীকে। এ জায়গায় গড়ে ওঠা প্রতিকৃতিটি ছিল সেই আন্দোলনের স্মারক। প্রতিকৃতিটি ভাঙার পরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ইতিহাস মোছার প্রয়াস বলছেন, কেউ বা বলছেন সমসাময়িক রাজনীতি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। 

জে.এস/

প্রজন্ম চত্বর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250