মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

এক নারীর কাছে চার পুরুষের পরাজয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চারজন পুরুষ প্রার্থীকে পেছনে ফেলে দোয়াত-কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান হলেন নার্গিস বেগম। মঙ্গলবার (২১শে মে) রাত সাড়ে ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী।

জানা যায়, ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রার্থী। এরমধ্যে চারজন পুরুষ ও একজন নারী। দোয়াত-কলম প্রতীকে নার্গিস বেগম, হেলিকপ্টার প্রতীকে ফিরোজ চৌধুরী, ঘোড়া প্রতীকে মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, মোটরসাইকেল প্রতীকে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও আনারস প্রতীকে তাহেরুল ইসলাম তোতা ভোটযুদ্ধে নামেন। তবে শেষে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও তাহেরুল ইসলাম তোতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তাদের প্রতীক রয়ে যায়।

আরো পড়ুন : লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এলেন শতবর্ষী রাজ্জাক মিয়া

নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (দোয়াত-কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) পান ৫ হাজার ৮৩৯ ভোট। এছাড়াও মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু (ঘোড়া) পান ৩ হাজার ১০৫ ভোট, আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ (মোটরসাইকেল) পান ৪৫১ ভোট এবং তাহেরুল ইসলাম তোতা পান ১৮৫ ভোট।

এর আগে, মঙ্গলবার শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর এবং ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এস/ আই.কে.জে/


নির্বাচন চেয়ারম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250