রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

কড়া নিরাপত্তার চাদরে শাহজালাল বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আজ বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) ভোর থেকেই বিমানবন্দরের দুই প্রধান গেটে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। যাত্রী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারছেন না। সন্দেহভাজন হলেই তাকে তল্লাশি করা হচ্ছে।

বিমানবন্দরের বিভিন্ন গেট ঘুরে দেখা গেছে, এয়ারপোর্ট আর্মড পুলিশ, ডিএমপির পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছেন। গেটের সামনে কোনো সাধারণ লোককে থাকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাত্রী ছাড়া আর কেউ ভেতরে ঢুকতে পারছেন না। 

এয়ারপোর্ট আর্মড পুলিশের পুলিশ সুপার রেজাউল ইসলাম জানান, সকাল থেকেই নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন। এপিবিএনের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) টহল দিচ্ছে। নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড এখানে করতে দেওয়া হবে না।

এদিকে বিমানবন্দরের ভেতরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি সূত্র। বিমানবন্দরের ভেতরে এভসেক ও বিমানবাহিনী দায়িত্ব পালন করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ যোগে তিনি আসছেন। ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টার দিকে অবতরণের কথা রয়েছে।

জে.এস/

নিরাপত্তা ব্যবস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250