শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

বিনা খরচে জর্ডান গেলেন ৪৮ নারী কর্মী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে জর্ডান গেছেন ৪৮ নারী কর্মী।

সোমবার (২৯শে জুলাই) বিমানবন্দরে জর্ডানগামী নারীকর্মীদের বৈধ উপায়ে টাকা পাঠানোর আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।

তিনি এসব নারীকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা বৈধ উপায়ে দেশে টাকা পাঠাবেন এবং বিদেশে দেশের মান মর্যাদা বৃদ্ধি করবেন। অনেকে অনেক ধরনের প্রলোভন দেখাবে, অবৈধ পথে টাকা পাঠানোর জন্য, কিন্তু অবৈধ পথে টাকা পাঠাবেন না।

বিমানবন্দরে জর্ডানগামী নারীরা জানান, সম্পূর্ণ বিনাখরচে বোয়েসেলের সহযোগিতায় আমরা জর্ডানের যেতে পারছি।

২০১০ সাল থেকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল’র মাধ্যমে বিভিন্ন সময় বিনা খরচে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন অনেকে। তারই ধারাবাহিকতায় এবার তাদের বিদেশ যাত্রা।

যোগত্যা ও দক্ষতার ভিত্তিতে যাচাই-বাছাই; এরপর কয়েক ধাপের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে তাদের। সোমবার ফ্লাইটের যাত্রা শুরুর আগে তাদের বিদায় জানাতে আয়োজন করা হয় অনুষ্ঠান। গত ১৪ বছরে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ লাখ ১৩ হাজার কর্মীর।

ওআ/কেবি


প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250