মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

চুইঝাল দিয়ে গরুর মাংসের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

খুলনা অঞ্চলে বেশ জনপ্রিয় চুইঝাল। এই উপকরণটি ছাড়া তারা যেন মাংস রান্নার কথা চিন্তাই করতে পারেন না। এই চুইঝালের সুঘ্রাণ মাংসকে করে তোলে অতুলনীয় আর সুস্বাদু। চুই মূলত একটি লতানো উদ্ভিদ। সাধারণত বড় কোনো গাছের সঙ্গে পেঁচিয়ে পরগাছার মতো বেড়ে ওঠে এটি। সাধারণত এটি মাংসের সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের জন্য রইল চুইঝালে গরুর মাংস তৈরির রেসিপি- 

উপকরণ:

গরুর মাংস ১ কেজি,

পেয়াজ কুচি ১ কাপ,

দারুচিনি ২/৩ টুকরো,

এলাচ ৫/৬টি,

তেজপাতা ২/৩টি,

লং ৪/৫টি,

আস্তগোল মরিচ ৮/১০টি,

আরো পড়ুন : মজাদার চিকেন বান তৈরির রেসিপি

শুকনো মরিচের গুড়ো ১ টেবিল চামচ,

হলুদ ১ চা-চামচ,

ধনে গুড়া ১ টেবিল চামচ,

লবণ ১ টেবিল চামচ, 

রসুন বাটা ১ টেবিল চামচ (চাহিদামত দিতে পারবেন),

আদা বাটা ১ টেবিল চামচ এবং রান্নার জন্য তেল ১ কাপ।

প্রণালী:

সকল উপকরণ সহ মাংস খুব ভালো করে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে। এক ঘণ্টা পর চুলায় মিডিয়াম আঁচে মাংস কষাতে হবে। কষানো হয়ে গেলে তিন কাপ পরিমাণ পানি দিতে হবে মাংসে। এবার ঢাকনা দিয়ে রান্না করার পালা। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে পানি কিছুটা শুকিয়ে তেল উপরের দিকে চলে আসলে অর্থাৎ মাংস হাফ সেদ্ধ হলে চুইঝালের টুকরোগুলো দিতে হবে। তারপর দিন ৩/৪ টা রসুন। আবারও ঢাকনা দিয়ে দিন।

মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত একদম ডিম জ্বালে মাংস রান্না করতে হবে। মাংস রান্না প্রায় হয়ে এলে ভাজা জিরা ও ২/৩টা এলাচ গুড়ো করে মাংসে ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই খাবারের জন্য চুইগোস একদম প্রস্তুত। চুই ডাল গুলো চিবিয়ে খেতে হয়। ১ কেজি মাংসের সঙ্গে ৬০/১০০ গ্রাম পর্যন্ত চুইঝাল ব্যবহার করা যায়।

এস/  আই.কে.জে

গরুর মাংস চুইঝাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250