সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

৫০ ফুট দীর্ঘ এক সাপের জীবাশ্মের সন্ধান!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বিজ্ঞানীরা ৫০ ফুট দীর্ঘ এক সাপের জীবাশ্মের সন্ধান পেয়েছেন। সাড়ে পাঁচ কোটি থেকে সাড়ে তিন কোটি বছর আগে এরা পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো। স্বাভাবিক ভাবেই বিস্মিত তারা। এই আবিষ্কারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আদিম ভারতের জীববৈচিত্র কেমন ছিল তা পরিষ্কার এই জীবাশ্ম প্রাপ্তি থেকে।

‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকি’র এক গবেষক দল গুজরাটে মাটিতে খোঁজ পাওয়া আলাদা আলাদা ২৭টি খণ্ডকে জুড়ে এই সাপটির মেরুদণ্ড নির্মাণ করতে পেরেছেন। ‘সায়েন্টিফিক রিপোর্টস’ নামের জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। 

বিজ্ঞানীদের মতে, ওই সাপ পৃথিবীর বুকে বিচরণ করা অন্যতম দীর্ঘ সাপ। উল্লেখ্য, পৃথিবীর ইতিহাসে বিলুপ্ত হয়ে যাওয়া সর্ববৃহৎ সাপ হিসেবে ধরা হয় টাইটানোবোয়াকে। সেই সাপের দৈর্ঘ্যও অবশ্য এই সাপের মতোই ছিল- ৪৫ থেকে ৫০ ফুট।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, অতিকায় সাপগুলির ওজন ছিল প্রায় ৯৯৭ কেজি। স্বাভাবিক ভাবেই এমন ভারী চেহারা নিয়ে দ্রুত শিকার ধরা তাদের পক্ষে সম্ভব হতো না। দীর্ঘক্ষণ ওত পেতে থেকে আক্রমণ করতো তারা। তারপর পাইথনের মতোই শিকারকে নাগপাশে জড়িয়ে ধরে মেরে ফেলতো।

মোটামুটি সাড়ে পাঁচ কোটি থেকে সাড়ে তিন কোটি বছর আগে এরা পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো বলেই মনে করা হচ্ছে। এরপর পৃথিবী পেরিয়ে এসেছে বহু যুগ। কিন্তু আজও এই গ্রহের বুকে রয়ে গেছে সেই অতিকায় প্রাণীজগতের খোঁজ। 

কেসি/কেবি


সাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250