বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

চিকিৎসক ও প্রতিবন্ধীদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে চিকিৎসক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৪ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।

সাম্প্রতিক অধ্যাদেশ অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। নতুন সিদ্ধান্তের ফলে চিকিৎসক ও প্রতিবন্ধীরা ৩৪ বছর পর্যন্ত সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পিএসসির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশে চিকিৎসক ও প্রতিবন্ধীদের আরও অতিরিক্ত দুই বছর সুযোগ দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে মন্ত্রণালয়।

ওই কর্মকর্তা আরও বলেন, পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে কম্পিউটার-সম্পর্কিত কিছু নির্দিষ্ট পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা যথাক্রমে ৩৫ ও ৪০ বছর বহাল রাখার বিষয়ে দেওয়া প্রস্তাবও গ্রহণ করেছে মন্ত্রণালয়।

মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বয়সের সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অতীতের অভিজ্ঞতার কথা বিবেচনা করে বিষয়টি উপদেষ্টা পরিষদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

জে.এস/

সরকারি চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250