শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

চিবুকের নিচের মেদ কমান এই ৩ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে খাওয়াদাওয়ার অনিয়ম, শরীরচর্চা না করা, রাত জাগার অভ্যাস দেখা যায়। দিনের পর দিন এমন অনিয়মের কারণে শরীরের বিভিন্ন অংশে মেদ জমে। এই তালিকা থেকে বাদ যায় না মুখও। 

মুখের ত্বকে মেদ জমলে অনেককেই বয়স্ক দেখায়। বিশেষত চিবুকের নিচে মেদ জমে থাকে। এই মেদ ঝরাতে ভরসা রাখতে পারেন ব্যায়ামে। এমন তিনটি ব্যায়াম সম্পর্কে চলুন জেনে নিই- 

মৎস্য মুখ 

ইংরেজিতে একে ফিস ফেস বলে। বেশিরভাগ মানুষ অবশ্য একে পাউট নামে চেনেন। এই ভঙ্গিতে সেলফিও তোলেন। অনেকটা সেভাবেই গাল দুটো ভাঁজ করে মুখটা মাছের মতো করে রাখুন কিছুক্ষণ। এবার এই ভঙ্গিটি ধরে রেখে মুখ প্রসারিত করে যতখানি হাসা যায়, হাসুন। বেশ কয়েক বার এমনটা করুন। টানা দশ বার করুন এই ব্যায়াম। নিয়মিত চর্চায় কমবে চিবুকের নিচের মেদ। 

আরো পড়ুন : সুস্থ থাকতে মন খুলে কাঁদুন

সিংহমুদ্রা

এই ব্যায়ামটি করতে প্রথমে হাঁটু মুড়ে বসুন। হাতের তালু উরুর উপরে রেখে জিভ যতখানি সম্ভব বের করা যায় ততখানি বের করুন। এমন করতে করতেই শ্বাস ছাড়ুন আর মুখে আওয়াজ করতে থাকুন। এই আসনে সিংহের মতো আওয়াজ করতে বলা হয় বলে একে সিংহমুদ্রা বলে। 

জিভ দিয়ে নাক ছোঁয়ার চেষ্টা

চিবুকের নিচের মেদ ঝরানোর কার্যকরী উপায় এটি। একটি জায়গায় স্থির হয়ে বসুন। এবার জিভ বের করে নাকে ঠেকানোর চেষ্টা করুন। এসময় গলার কাছে চাপ পড়বে। ১০ সেকেন্ড ভঙ্গিটি ধরে রাখুন। তারপর ১০ সেকেন্ড বিশ্রাম নিন। পুনরায় ব্যায়ামটি করুন।

ছোটোখাটো এই ব্যায়ামগুলো নিয়মিত করলে চিবুকের নিচের মেদ কমে যাবে সহজেই। আর আপনি পাবেন মেদহীন মুখ। 

এস/এসি

শরীরচর্চা মেদ মুখের ত্বক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250