মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ঈদে তিন নায়িকার লুকোচুরির গল্প

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

(বাঁ থেকে) চমক, তিশা ও দীঘি। ছবি: সংগৃহীত

ঈদে লুকোচুরির গল্প নিয়ে ওটিটিতে আসছেন তিন নায়িকা। ‘হাইড এন সিক’ নামের ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা যাবে তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দীঘি ও রুকাইয়া জাহান চমককে। এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

হাইড এন সিকের গল্পে দেখা যাবে, ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতে দুর্ঘটনার শিকার হন রাশা নামের এক তরুণী। কেউ কেউ ধারণা করেন, ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন সম্পর্ক। তাই রাশা আত্মহত্যা করতে চেয়েছেন। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি। 

তার ওপর আসে মৃত্যুহুমকি। নাদিয়া বুঝতে পারেন, যা চোখের সামনে দেখা যাচ্ছে, তার চেয়েও বড় কোনো সত্য লুকিয়ে আছে এর পেছনে। লুকোচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা। নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি।

পরিচালক হিমি বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’ 

এ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকারসহ অনেকে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক। ওয়েব ফিল্মটি এ ঈদে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে।

এইচ.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250