রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

বৃষ্টির দিনে যেমন মেকআপ করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

আকাশে মেঘ, একটু পরেই রোদ। কখনো কখনো সারাদিন এভাবেই চলে মেঘ-রোত্রের খেলা। বর্ষাকালের আবহাওয়াটাই এমন। তার সঙ্গে থাকে আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীর থেকে ঘাম ঝরে।

এ সময়ে মেকআপ গলে পানি হওয়ার সমস্যায় ভোগেন অনেকে। তবে রূপ বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির দিনে মেকআপ করলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। তাহলে সমস্যা অনেকটা এড়ানো যাবে। 

১. দিনের বেলায় বেশি ভারী মেকআপ করবেন না।

২. মুখ যাতে তৈলাক্ত না হয়, তেমন মেকআপ সামগ্রী ব্যবহার করুন। তাহলে ঘামের সমস্যা কমবে।

৩. অবশ্যই সানস্ক্রিন-বেসড ক্রিম ব্যবহার করবেন।

৪. প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না। বিশেষ করে ওয়াটারপ্রুফ এবং ঘামরোধী প্রাইমার ব্যবহার করুন। তাহলে মেকআপ বেশিক্ষণ থাকবে।

৫. মুখের টি-জোন (কপাল থেকে নাক বরাবর অংশ), থুতনি এবং গলায় অবশ্যই মেকআপের পর ফেস পাউডার ব্যবহার করুন। ফোলা ধরনের ব্রাশ দিয়ে পাউডার ব্যবহার করতে পারেন।

বৃষ্টিতে ভিজে কাজল, আইলাইনার, মাসকারা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই এই সময়ে ওয়াটারপ্রুফ প্রসাধনী দিয়ে চোখের মেকআপ করার চেষ্টা করুন।

জে.এস/

মেকআপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250