শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

শবে বরাতে গরুর মাংসের কারি বানানোর সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমাদের দেশে শবে বরাতের দিন অনেকের বাড়িতেই রুটি হালুয়ার সাথে থাকে ঝাল মাংস। তাই বানাতে পারেন গরুর মাংসের কারি। রইলো রেসিপি-

উপকরণ 

তেল ২ টেবিল চামচ, জিরা ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা, লবঙ্গ ৩টি ও গোলমরিচ সিকি চা-চামচ, মাঝারি আকারের পেঁয়াজ ১টি কাটা, হাড় ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ ও রসুনবাটা ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা-চামচ, গরমমসলা ১ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, ভাঙা গোলমরিচ আধা চা-চামচ, টমেটো কুচানো ১টি মাঝারি আকারের ও পানি সিকি কাপ, দই ৩ টেবিল চামচ ।

আরো পড়ুন : ঘরেই বানাতে পারেন জনপ্রিয় এই রাশিয়ান খাবার!

প্রণালি

গরুর মাংস প্রায় এক ইঞ্চি আকারে টুকরা করে কেটে নিন। কড়াইয়ে তেল, জিরা, দারুচিনি, লবঙ্গ  ও গোলমরিচ দিয়ে কম আঁচে ভাজুন। ঘ্রাণ বের হলে পেঁয়াজকুচি দিয়ে দিন। পেঁয়াজ সোনালি ও স্বচ্ছ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর মাংস দিয়ে ৫মিনিট ভাজুন। তারপর আদাবাটা, রসুনবাটা যোগ করে সুগন্ধি বের না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।

এরপর লবণ, মরিচগুঁড়া, চিলি ফ্লেক্স , গরমমসলা , ধনেগুঁড়া, হলুদগুঁড়া, পাপরিকা, ভাঙা গোলমরিচ আধা চা-চামচ, টমেটো ও পানি দিয়ে দিন। মাংস নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। মাংসের টুকরাগুলো নরম হলে দই যোগ করে আরও ৫ মিনিট রান্না করুন। এবার গরম নরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

এস/কেবি


গরুর মাংসের কারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250