সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

মানুষের চেয়ে বেশি মানসিক সমর্থন দেয় কুকুর: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৫

#

মানুষের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি মানসিক সমর্থন দেয় পোষা কুকুর। এমনটাই বলছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা। আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তাদের কুকুরকে শুধু ‘পোষা প্রাণী’ হিসেবে নয়, বরং ঘনিষ্ঠ বন্ধু, সন্তানের মতো আদরের বা একান্ত নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে দেখেন।

গবেষণায় দেখা গেছে, মানসিক সমর্থনের দিক থেকে কুকুর অনেক সময়ই মানুষের চেয়ে এগিয়ে। গবেষণাটি মানুষের সম্পর্কের জন্য ব্যবহৃত বহুমাত্রিক সামাজিক সহায়তা মডেল প্রয়োগ করে কুকুর-মালিক সম্পর্ক বিশ্লেষণ করেছে।

গবেষকেরা বলেন, কুকুর এমন এক সঙ্গী, যাদের মানুষ যেমন সহজেই আপন করে নিতে পারে, তেমনি তাদের থেকে সামাজিক মূল্যায়নের ভয় থাকে না। এ কারণে তাদের ‘অপ্টিমালি ডিসক্রিপ্যান্ট সোশ্যাল আদার’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

অনেক মালিকই কুকুরকে ‘পরিবার’, ‘সেরা বন্ধু’ বা ‘সন্তান’ বলে থাকেন। তবে এ লেবেলগুলো আসল সম্পর্কের জটিলতা তুলে ধরে না।

গবেষকদের মতে, সম্পর্ক বিশ্লেষণের জন্য অ্যাটাচমেন্ট থিওরি বা ‘আনুগত্য তত্ত্ব’ ব্যবহার করা হলেও, তা যথেষ্ট নয়। বরং সম্পর্কের বাস্তবিক রূপরেখা বোঝাতে প্রয়োজন একটি বহুমাত্রিক বিশ্লেষণ কাঠামো

গবেষণাটি দুই ধাপে পরিচালিত হয়েছে—২০১১–২০১৩ এবং ২০২২–২০২৩ সালে। এ গবেষণায় অংশগ্রহণ করে মোট ৭১৭ জন কুকুর-মালিকের জোড়। এর মধ্যে ছিল সঙ্গ, যত্ন, ঘনিষ্ঠতা ও ক্ষমতার ভারসাম্য।

অংশগ্রহণকারীরা ‘নেটওয়ার্ক অব রিলেশনশিপ ইনভেনটরি–সোশ্যাল প্রভিশন ভার্সন (এনআরআই–এসপিভি) নামক স্কেলের ভিত্তিতে তাদের প্রিয় কুকুর ও চারজন ঘনিষ্ঠ মানুষের (সন্তান, রোমান্টিক সঙ্গী, ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়) সঙ্গে সম্পর্ক মূল্যায়নে ১৩টি মাত্রা বিশ্লেষণ করেন।

প্রশ্নগুলো কুকুরের ক্ষেত্রে প্রয়োগোপযোগী করে সংশোধন করা হয়েছিল। তবে গবেষণার অংশগ্রহণকারীদের মধ্যে ৯০ শতাংশের বেশি নারী, যা ফলাফলকে কিছুটা পক্ষপাতপূর্ণ করতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।

এইচ.এস/

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250