মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান

নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এদেশের বাজার ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনা হবে এবং নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রথমেই ছিল দ্রব্যমূল্যকে যৌক্তিক পর্যায়ে নিয়ন্ত্রণে রাখা। আমরা সেটা বাস্তবায়ন করব। 

শনিবার (২৭শে জানুয়ারি) দুপুরে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক নাগরিক সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, টিসিবি কার্ডের মাধ্যমে রমজান মাসে এক কোটি পরিবারকে খাদ্য পণ্য সরবরাহ করা হবে। ওই পরিবারের সকল সদস্য এই সুবিধা ভোগ করবে। শুধু রমজান মাসেই নয়, বছরের বারো মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করা হবে। কোন সিন্ডিকেট খাদ্যপণ্য মজুদ করতে পারবে না। এ বিষয়ে পণ্য সরবাহকারীদের সাথে আমাদের একাধিক বৈঠকে কথা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপত্বিতে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আনিসুর রহমান আনিস, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক প্রমুখ।

ওআ/

নিত্যপণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের দূতেরা চলে যাওয়ার পরপরই কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থী আটক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250