মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

কয়েক দিন আগেই সভা শেষে দুই পরিচালক তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সে সময় শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভীর আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন খালেদ মাহমুদ সুজনও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের মধ্যে অন্যতম একজন হলেন খালেদ মাহমুদ সুজন। এ ছাড়াও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সফল কোচও তিনি। কিন্তু এবার বিসিবি থেকে সরে দাঁড়ালেন এই সাবেক ক্রিকেটার। বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সুজন।

বুধবার (১১ই সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। তবে পদত্যাগের কারণ এখনও জানা যায়নি।

খালেদ মাহমুদ সুজন মিডিয়াম-পেস বোলার এবং মিডল-অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খেলেছেন। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন এবং ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।

২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রযুক্তি পরিচালক হিসাবে কাজ শুরু করেন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন সুজন।

উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের জের ধরে দেশের নানা অঙ্গনে চলছে পরিবর্তনের হাওয়া। যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে।

সুজনের আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আরও চার জন। জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকেরা।

ওআ/কেবি

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250