রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

বাছাই পর্বে অবশেষে জয় পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টানা তিন ম্যাচ হেরেছিলো ব্রাজিল। সেরা ছয়ে থেকে বিশ্বকাপ খেলতে পারবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিলো।

অবশেষে আজ শনিবার (৭ই সেপ্টেম্বর) সকালে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে জয়ের রাস্তায় ফিরে এসেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো একমাত্র জয়সূচক গোলটি করেন।

আর্জেন্টিনা, কলম্বিয়া এবং উরুগুয়ের কাছে টানা তিন ম্যাচ হেরেছিলো সেলেসাওরা। তার আগের ম্যাচ ড্র করেছিলো ভেনেজুয়েলার সঙ্গে। অর্থ্যাৎ বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচ ছিল জয়হীন। গত বছর নভেম্বরে বাছাইপর্বে সর্বশেষ ম্যাচ খেলেছিলো ব্রাজিলিয়ানরা। তখন কোচ ছিলেন ফার্নান্দো দিনিজ।

এরপর দিনিজকে বাদ দিয়ে কোচ করে আনা হয় দরিভাল জুনিয়রকে। যার হাত ধরে ভালোই খেলছিলো ব্রাজিল। কিন্তু কোপা আমেরিকায় এসে আবারও খেই হারায়। এবার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় ভিনিসিয়ুস জুনিয়রদের।

আরো পড়ুন : চলতি মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

ওই ম্যাচের পর আজই প্রথম মাঠে নামলো ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত এই জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে চারে উঠে আসলো সেলেসাওরা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। ৫ম স্থানে থাকা ভেনেজুয়েলার চেয়ে ১ এবং ইকুয়েডরের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে তারা। তবে, পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে ব্রাজিল।

জিতলেও এই ম্যাচে ব্রাজিলের অনেক দূর্বলতা ধরা পড়েছে। অনেকগুলো ভুল পাস দিয়েছে দলটির ফুটবলাররা। বল ধরে রাখতেও প্রচুর সংগ্রাম করতে হয়েছে। বিশেষ করে ইকুয়েডরের কঠিন ডিফেন্স ভাঙা ছিল প্রায় অসম্ভব। কোনোভাবেই ব্রাজিলকে বল নিয়ে তাদের ডি বক্সে ঢুকতেও দেয়নি।

প্রথমার্ধে ইকুয়েডরের জালে মাত্র দুটি শট নিতে পেরেছে ব্রাজিল। দুই শটই করেন রদ্রিগো। এর মধ্যে ৩০তম মিনিটে নেয়া একটি শটে গোলের তালা খোলেন রিয়াল মাদ্রিদ তারকা। ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ মুহুর্তে এসে কাউন্টার অ্যাটাকে প্রায় সমতায় ফিরে আসছিলো ইকুয়েডর। কিন্তু মইসেস সেইসেদোর শট ফিরিয়ে দেন ডিফেন্ডার গ্যব্রিয়েল মাগালাস সেই বল ফিরিয়ে দেন।

এস/ আই.কে.জে


ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250