বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

ভারতে আজ ভোট গণনা, মোদীর হ্যাটট্রিক না কি বিরোধীদের 'কামব্যাক'?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাত দফা ভোটগ্রহণের পর মঙ্গলবার (৪ঠা জুন) ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ইতোমধ্যে ভোট গণনা শুরু হয়েছে দেশটির স্থানীয় সময় সকাল ৮টায়। এদিকে, লোকসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ ভোটার। ভোটারদের অর্ধেকই নারী। 

ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স শুরু থেকেই ৪০০-র বেশি আসন পাওয়ার প্রত্যাশা করছে। অপরদিকে, কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) এবার বিজেপির জয়রথ থামানোর ব্যাপারে আশাবাদী।

আরো পড়ুন: ভারতের লোকসভার নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল

এদিকে ফল ঘোষণার আগে বুথফেরত জরিপকে ঘিরে তুমুল তর্ক-বিতর্ক চলছে। বুথফেরত জরিপ বলছে, আবারও নরেন্দ্র মোদির বিজেপি ক্ষমতায় আসছে। আর মোদিই তৃতীয় মেয়াদে বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিরোধী শিবির এসব জরিপকে মিথ্যা বলে দাবি করছে।

দেশটির একটি সংবাদমাধ্যম প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির চারটি সংবাদমাধ্যম ও সংস্থার বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে, ক্ষমতাসীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভার ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে পারে। যেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২টি আসন প্রয়োজন।

উল্লেখ্য, ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে।  

সূত্র: এএফপি

এইচআ/ আই.কে.জে/ 

লোকসভা নির্বাচন ভোট গণনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250