শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

আত্মসাতের ৪৬ লাখ টাকা ফেরত দিলেন নেতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের আত্মসাতের ৪৬ লাখ টাকা ফেরত দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সূত্র জানিয়েছে, সোমবার (পহেলা জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রধান কার্যালয়ে এই অর্থ ফেরত দেন ওসমান আলী।

আরো পড়ুন: মতিউরের ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দের নির্দেশ

এর আগে গত ২৩শে জুন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংগঠনের সভাপতি শাজাহান খান বরাবর আবেদন করেন শ্রমিক নেতারা। এই অভিযোগে ওসমান আলীকে অপসারণ ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পরে ওসমান আলীর অর্থ আত্মসাতের বিষয়টি নিয়ে বৈঠকের নির্দেশ দেন শাজাহান খান। তার নির্দেশনা অনুযায়ী গত সোমবার (পহেলা জুলাই) মতিঝিলে শ্রমিক ফেডারেশনের প্রধান কার্যালয়ে বৈঠক করেন সংগঠনটির নেতারা।

শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে এ বৈঠকে ওসমান আলীও উপস্থিত ছিলেন। বৈঠকে ওসমান আলী ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নম্বর-১৭৭৬) ও ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর-বি-৪৯৪) কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রমাণ হয়। 

ওসমান আলী সংগঠনের টাকা নিজ ব্যাংক হিসাবে রেখেছেন বলে স্বীকার করেন। পরে নিজ ব্যাংক হিসাব নম্বর থেকে ৪৫ লাখ ৯৫ হাজার ১৫৪ টাকার একটি চেক সাদিকুর রহমান হিরুর মাধ্যমে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর-১৭৭৬) নেতা নূরুল আমিন নূরু ও শহিদুল্লাহ চৌধুরী শাহিনের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর-বি-৪৯৪) আরও প্রায় অর্ধকোটি টাকার হিসাব বাকি আছে। এখন সংশ্লিষ্টদের সঙ্গে হিসাব-নিকাশ চলছে।

এইচআ/ 

অর্থ আত্মসাত শ্রমিক নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250