শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান *** গাজরের স্যুপে সেদ্ধ হচ্ছিল মডেলের মাথার খুলি, আদালতে চাঞ্চল্যকর তথ্য *** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই *** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী

মতিউরের ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতিউর রহমানের চারটি ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ঠা জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল

চারটি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় তিনটি ফ্ল্যাট ও শাম্মী আখতার শিভলীর নামে জিগাতলায় একটি ফ্ল্যাট রয়েছে।

জব্দ হওয়া সম্পত্তির মধ্যে মতিউরের নামে ১১৪ শতাংশ জমি, তার স্ত্রী লায়লা কানিজের নামে ৫২২ শতাংশ জমি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে ২৭৫ শতাংশ জমি রয়েছে। এছাড়া মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে বসুন্ধরায় পাঁচ কাঠা প্লট এবং শাম্মী আখতার শিভলীর নামেও পাঁচ কাঠা প্লট রয়েছে। 

এইচআ/  

মতিউর রহমান জমি জব্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250