সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইরানকে বিচ্ছিন্ন করার পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাছাড়া ইরানকে কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৭শে এপ্রিল) ষষ্ঠ রপ্তানি সম্ভাব্য প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে রাইসি এ কথা বলেছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বোঝা যাচ্ছে, ইরানকে নিষেধাজ্ঞা দেওয়া যায় না। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো ফলাফল নেই। এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেঞ্জেলকে জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে আটক করা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেছেন, তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতদের এরই মধ্যে এ বিষয়ে জানানো হয়েছে। তবে কখন তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল : হামাস

গত ১৩ই এপ্রিল হরমুজ প্রণালি থেকে জাহাজটি আটক করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা। জাহাজের মধ্যে থাকা ২৫ ক্রুর মধ্যে ১৭ জনই ভারতীয় বলে জানিয়েছে একটি সূত্র।

সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালানোর পরই প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। এর পরপরই ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ওই জাহাটি আটক করেছিল ইরান।

সূত্র: প্রেস টিভি

এসকে/ 

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পশ্চিমাদের ষড়যন্ত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250