মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

নিজেই বানান চাট মসলা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মৌসুমি টক ফল কিংবা চটপটি তাতে একটু চাট মসলা ছিটিয়ে দিলে স্বাদ বেড়ে যায় বহুগুণ। বাজারে এই চাট মসলা পাওয়া যায়। চাইলে কিন্তু ঘরেও খুব সহজে এটি বানিয়ে নিতে পারেন। চলুন জেনে নিই রেসিপি- 

উপকরণ 

শুকনো মরিচ- ১০টি

পাঁচফোড়ন- হাফ টেবিল চামচ

কালো জিরা- ১ টেবিল চামচ

জিরা- ২ টেবিল চামচ

এলাচ- ৮টি

দারুচিনি- ২ টুকরা 

লবঙ্গ- ১০টি

জায়ফল- অর্ধেকের কম 

মৌরি- ১ চা চামচ

গোল মরিচ- ১ চা চামচ

আরো পড়ুন : ফুলকপির কোরমা যেভাবে রাঁধবেন

বিট লবণ- ১ চা চামচ

মেথি- ১ চা চামচ

আমচুর পাউডার- ১ টেবিল চামচ

আদা পাউডার/শুকনো আদা- ২ ইঞ্চি- ১ চা চামচ

লবণ- হাফ চা চামচ 

প্রণালি

কড়াই গরম করে তাতে শুকনো মরিচ দিয়ে ১৫ সেকেন্ড অনবরত নেড়ে একটু গরম করে নিন। এরমধ্যে মেথি, লবঙ্গ, পাঁচফোড়ন, মৌরি, জিরা, কালো জিরা, গোলমরিচ, এলাচ, দারুচিনি, জয়ফল এক এক করে মেশান। এসময় অনবরত নাড়তে হবে। 

৫ সেকেন্ড পর একে একে লবণ, বিটলবণ, আমচুর পাউডার, আদা পাউডার (আদা যদি পাউডার না হয়, তবে প্রথমেই শুকনো মরিচের সাথে আদাটা ভেজে নিতে হবে) দিয়ে ১০ সেকেন্ড থেকে ১২ সেকেন্ড নেড়ে চুলা অফ করে দিতে হবে। অফ করে আরেকটু নেড়ে দ্রুত ঠান্ডা করে নিতে হবে। 

মসলা হালকা ঠান্ডা হলে শিলপাটায় বেটে নিন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্যস, স্পেশাল চাট মসলা রেডি। 

এস/  ‪আই.কে.জে

রেসিপি চাট মসলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250