ছবি: সংগৃহীত
দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (৪ঠা জানুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সকাল ১০টা থেকে পরবর্তী (২-৪) ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় বিদ্যমান কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।
জে.এস/
খবরটি শেয়ার করুন