শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যুদ্ধবিরতি হলে ইউক্রেনের সুরক্ষায় বহুজাতিক বাহিনী পাঠাবে ইউরোপীয় মিত্ররা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর ইউক্রেনের সুরক্ষায় একটি ‘রিয়াস্যুরেন্স ফোর্স’ বা নিশ্চয়তামূলক নিরাপত্তা বাহিনী পাঠানোর অঙ্গীকার করেছে কিয়েভের প্রধান প্রধান ইউরোপীয় মিত্ররা। এ উদ্যোগকে রাশিয়া–ইউক্রেনের মধ্যে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল মঙ্গলবার (৬ই জানুয়ারি) এ সংক্রান্ত একটি ঘোষণাপত্রে (ডিক্লারেশন অব ইনটেন্ট) সই করেছেন। এতে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনে সহায়তার জন্য বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরিকল্পনার কথা রয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ দুই ডজনেরও বেশি দেশ বৈঠকে বসে। এই বৈঠকে যোগ দেন জেলেনস্কি। ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও।

ইউক্রেনের সঙ্গে চলমান লড়াই বন্ধ হলেও ভবিষ্যতে রাশিয়ার যেকোনো আগ্রাসন কীভাবে প্রতিহত করা যাবে, সেই বিষয়ে ইউরোপের এসব দেশ কয়েক মাস ধরে আলোচনা করছে।

ইউক্রেনে বহুজাতিক বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরইমধ্যে স্পষ্ট করেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশের কোনো সেনা ইউক্রেনের মাটিতে মোতায়েন করতে দেওয়া হবে না।

জে.এস/

ইউরোপীয় ইউনিয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250