সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

শিশুর হার্টের সমস্যা, সমাধানের উপায় কী?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

এশিয়ার মানুষদের হার্ট ডিজিজের প্রবণতা বেশি। বিভিন্ন কারণে হতে পারে হার্টের অসুখ। হার্টের সমস্যার কারণ কী কী? হার্টের সমস্যা কি শুধু বয়স্কদেরই হয়? উত্তর না। বাচ্চাদেরও হার্টের সমস্যা হয়। এবার প্রশ্ন আসতেই পারে, বাচ্চাদের ক্ষেত্রে হার্টের সমস্যা কি জন্মগত? তা সারানোর উপায় কী?

একাধিক কারণে হতে পারে হার্টের অসুখ। হার্টের সমস্যার কারণ কী কী? হার্টের সমস্যা কি শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদেরই হয়? উত্তর না। বাচ্চাদেরও হার্টের সমস্যা হয়।

বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জনদের মতে, বাচ্চাদের ক্ষেত্রে হার্টের রোগকে জন্মগত বলা হয়। এই হার্ট ডিজিজে বাচ্চার দোষ নেই। সে এই রোগ নিয়ে জন্মাচ্ছে। এখানে মায়ের ভূমিকা ও জেনেটিক কারণ রয়েছে।

কোনও বাচ্চা যেন সুস্থভাবে জন্মগ্রহণ করে, তা তার মা-বাবার দেখার দায়িত্ব। যে মহিলা সন্তান ধারণ করছেন, তার খাদ্যাভাস, জীবনধারা সন্তানের ওপর প্রভাব ফেলে।  

আরো পড়ুন : খেজুরের রস খাওয়ার আগে যেসব সতর্কতা মেনে চলবেন

অনেক বাচ্চাই হার্টের নানা রোগ নিয়ে জন্মায়। কারও কারও হার্টে ব্লকেজ থাকে। যদি সময়মতো মাতৃগর্ভে তা বোঝা যায়, সেক্ষেত্রে সেইমতো চিকিৎসা করা যায়।

অনেক বাচ্চার জন্মের এক-দু'বছরের মধ্যে হার্টের অসুখ ধরা পড়ে। তেমনটা হলে তার চিকিৎসা অন্যরকমের হয়। সেক্ষেত্রে খুঁটিয়ে দেখা হয়, সেই বাচ্চার মা-বাবার এবং তাদের পরিবারের কেউ হার্টের রোগী কিনা।

বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জনদের মতে, সন্তানকে এই পৃথিবীতে আনার পরিকল্পনা করার আগে মা-বাবার লাইফস্টাইল, খাদ্যাভাস ঠিক করা দরকার। 

আগে থেকে যদি কোনো ব্যক্তি নিজের শরীর নিয়ে সচেতন না হন, তা হলে পরবর্তী প্রজন্ম এর ফল ভোগ করবে। অনেক সময় হার্টের সমস্যা ছেলেবেলায় ধরা পড়ে। আবার অনেক সময় বহু পরে। শুধু চিকিৎসা, ওষুধে তা সারে না। তার জন্য সুষম খাদ্যাভাস, শরীরচর্চা, সঠিক ঘুম প্রয়োজন।

এস/কেবি

শিশুর হার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250