রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন

গবেষণা : পুরুষের চেয়ে নারীদের বেশি ঘুম প্রয়োজন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

একাধিক গবেষণা থেকে জানা গেছে, পুরুষের চেয়ে নারীদেরই নাকি বেশি ঘুম দরকার।

বিশেষজ্ঞদের মতে, এর বেশ কিছু কারণ আছে। সময় নিয়ে অবশ্য কিছুটা মতভেদ আছে। তবে বেশি ঘুম যে দরকার এই কথা মানছেন অনেকেই। কারণগুলো জানলেই সেই ব্যাপারটা খোলসা হবে আরও।

যা বলছে গবেষণা-

গত শতকে লাফবরো বিশ্ববিদ্যালয়ের স্লিপ রিসার্চ সেন্টারের তরফে একটি গবেষণা করা হয়। তাতে ২১০ জন মধ্যবয়স্ক নারী ও পুরুষ অংশ নেন।

তাদের প্রত্যেকের রোজকার কাজ ও ঘুমের রুটিনের হিসেব রাখা হয়। তাতে দেখা যায়, নারীদের মধ্যে ঘুমের চাহিদা কিছুটা বেশি। তার কারণ তাদের মস্তিষ্কের উপর চাপের পরিমাণ বেশি।

আরো পড়ুন : সেহরির পর কতক্ষণ ঘুমানো উচিত?

ঘুম বিশেষজ্ঞ চিকিৎসক জিম হর্নের কথায়, ঘুম আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমরা যখন ঘুমোই, তখন ব্রেন নিজেকে মেরামত করে।

যে কোনো রকম অনুভূতি থেকে নিজেকে সরিয়ে নেয়। ব্রেনের কর্টেক্স অঞ্চল এই সময় সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই গোটা মেরামতির প্রক্রিয়া ঘুম ছাড়া হয় না। তাই বিশেষভাবে ঘুম জরুরি।

কেন নারীদের বেশি ঘুম দরকার?

নিদ্রা বিশেষজ্ঞ জিমের মতে, নারীদের মস্তিষ্ক অনেক বেশি সচল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, নারীরা মাল্টিটাস্কিং হন। অর্থাৎ একসঙ্গে বেশ কিছু কাজ করতে পারেন।

এই সময় ব্রেনের সব শক্তিই কাজে লাগাতে হয়। ফলে ব্রেনের খাটনিও বেশি হয়। গড় পরিসংখ্যান বলছে, পুরুষদের থেকে নারীদের মধ্যে এর হার বেশি। তাই বেশি পরিমাণে ঘুম দরকার।

কতক্ষণ বেশি ঘুমোতে হবে ?

জিম হর্নের কথায়, অন্তত গড়ে ২০ মিনিট বেশি ঘুমোনো দরকার একজন নারীর। তবে এই সময় নিয়ে মতভেদ আছে। লাফবরোর বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার সঙ্গে প্রায় একমত স্লিপ ফাউন্ডেশন।

স্লিপ ফাউন্ডশনের একটি সূত্র বলছে, দিনে অন্তত ১১ মিনিট বেশি ঘুমাতে হবে নারীদের। তবে কারণ হিসেবে নারীদের দুশ্চিন্তা, উদ্বেগ, অবসাদের প্রবণতার কথা বলা হয়েছে। এই সমস্যাগুলো নারীদের মধ্যে বেশি দেখা যায়। তাই তাদের বেশি ঘুম দরকার বলে দাবি স্লিপ ফাউন্ডেশনের।

সূত্র: এবিপি লাইভ

এস/  আই.কে.জে

নারী পুরুষ ঘুম গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250