মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

নজরুল জয়ন্তী উপলক্ষে চার শিল্পীর অ্যালবাম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।

দিলশাদ নাহার কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’, মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান ‘উচাটন মন’ এবং জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। ২৪শে মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব শিরোনামের এ অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনাবেন গানগুলো। 

নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তারা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

দ্য নজরুল টেপস—রিফ্লেক্টড বাই জাহিদ নিরব অ্যালবাম নিয়ে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। তার জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।' 

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250