রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান *** সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম *** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ

বেসিন ঝকঝকে করার ঘরোয়া টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘরের সবকিছু সুন্দর, গোছানো আর দাগমুক্ত থাকলে মন ভালো থাকে। বাড়িতে অতিথি এলেও অন্দরের প্রশংসা করেন। ঘরের সব রুমের মতো পরিষ্কার রাখতে হয় বাথরুমও। তবে বাথরুমের বেসিনের ব্যাপারে তেমন একটা নজর দেন না অনেকেই। আবার এতে থাকা দাগছোপও সহজে পরিষ্কার হতে চায় না।

রান্নাঘরে থাকা সহজ কিছু উপাদান দিয়েই খুব সহজে বেসিন পরিষ্কার করা যায়। কীভাবে ঝকঝকে বেসিন পাবেন চলুন জানা যাক- 

বেকিং সোডা ও লেবুর রস 

রান্নাঘরে থাকা এই উপাদানগুলো দিয়ে খুব সহজেই বেসিন পরিষ্কার করা যায়। এক-দুই টেবিল চামচ বেকিং সোডা আর এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন এক কাপ গরম জল। এই মিশ্রণটি কিছুক্ষণ বেসিনে ছিটিয়ে রাখুন। এরপর ভালো করে ঘষে পরিষ্কার করুন। ঝকঝক করবে বেসিন। 

আরো পড়ুন : নিয়মিত জিহ্বা পরিষ্কার করা কেন জরুরি

ভিনেগার 

অনেকসময় বেসিনের পাইপে জট লেগে যায়। এই সমস্যা দূর করতে প্রথমে বেসিনের পাইপে ফুটন্ত গরম পানি ঢেলে দিন। এবার এক কাপ গরম পানিতে সাদা ভিনেগার মিশিয়ে তা পাইপে ঢেলে দিন। কিছুক্ষণ পর পানি দিয়ে পাইপটি ধুয়ে ফেলুন। পাইপে আর কোনো ময়লা থাকবে না। 

ইনো ও লেবু 

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা কমাতে যে ইনো খান সেটিই বেসিন পরিষ্কারের কাজে লাগতে পারে। বেসিনকে ঝকঝকে করতে এই উপাদানগুলো বেশ কার্যকরী। এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে কিছুটা ইনো মিশিয়ে বেসিনে ছিটিয়ে দিন। আধা ঘণ্টা রাখে দিন। এরপর স্পঞ্জের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন। দাগছোপ দূর হয়ে যাবে। 

রান্নাঘরে থাকা এসব উপাদান দিয়ে খুব সহজেই বেসিনের দাগ দূর করতে পারবেন। এতে খরচ আর সময়, দুই-ই বাঁচবে।

এস/ আই.কে.জে

ঘরোয়া টিপস বেসিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250