শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরানের এ পরিস্থিতি মেনে নিতে পারি না: ইসরায়েলের সাবেক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী ইয়োসি বেইলিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সরকারে কট্টর ডানপন্থী ‘উন্মাদদের’ দাওয়াত দিয়ে ‘একটি বিরাট ভুল’ করেছেন—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী ইয়োসি বেইলিন। খবর আল জাজিরার।

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের বিচারমন্ত্রী ছিলেন ইয়োসি বেইলিন। তিনি আজ সোমবার (১৬ই জুন) আল-জাজিরাকে বলেন, ‘তাদের কখনোই সরকারের অংশ করা উচিত ছিল না। তারা ইসরায়েলি জনমতের একটি ছোট অংশের প্রতিনিধিত্ব করেন। এটা খুবই সমস্যাজনক।’

বেইলিন বলেন, নেতানিয়াহু গত কয়েক বছরে বিরাট ভুল করেছেন। এর মধ্যে একটি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে (পরমাণু) চুক্তি থেকে সরে আসার জন্য রাজি করানো। তবে বেইলিন যোগ করেন, ইরানের হুমকি একটি বাস্তবতা।

বেইলিন বলেন, ‘অতীতে আমরা বন্ধুত্বপূর্ণ দেশ ছিলাম। ১৯৭৯ সাল থেকে আমরা যে কোনো কারণেই হোক শয়তানে পরিণত হয়েছি, কারণ তারা ইহুদিদের ঘৃণা করে এবং চায় আমরা অদৃশ্য হয়ে যাই। তারা আমাদের সঙ্গে আলোচনা করতে চায় না। এটাই সেই শত্রুর দৃষ্টিভঙ্গি, যা আপনি সহ্য করতে পারবেন না। আমরা ইরানের পরিস্থিতি মেনে নিতে পারি না।’

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250