মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

বন্য হাতির আক্রমণে সজল-বুবলীর সিনেমার শুটিং ব্যাহত

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

সজল ও বুবলী। ছবি: সংগৃহীত

বড় পর্দায় প্রথমবার জুটি হয়ে আসছেন আব্দুন নূর সজল ও শবনম বুবলী। শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় চলছে এ জুটির প্রথম সিনেমা ‘শাপলা শালুক’-এর শুটিং। পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের মুখে পড়েছিলেন বলে জানালেন সজল। তবে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

আজ বুধবার (২৮শে মে) স্থানীয় ভূমি অফিসে শুটিংয়ের সময়ের একটি ভিডিও শেয়ার করে এ তথ্য জানিয়েছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, বন্য হাতির আক্রমণে ভূমি অফিসের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সজল বলেন, ‘আমাদের সেটে গতকাল (মঙ্গলবার) ৮-৯টা বন্য হাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে হাতিগুলোকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের কারও।’

অ্যাকশন-রোমান্টিক ঘরানায় শাপলা শালুক সিনেমাটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক। এটি নির্মাতার প্রথম সিনেমা। সিনেমার গল্প নিয়ে সজল বলেন, ‘এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সব কটি চরিত্রই খুব চ্যালেঞ্জিং। সাধারণ, চিরচেনা কোনো চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। তাই ১০-১৫ দিনের একটি রিহার্সালেও অংশ নিয়েছি। আশা করি, ভালো কিছু হবে।’

সজল-বুবলী ছাড়া শাপলা শালুক সিনেমায় আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল ও বাপ্পী প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে।

এইচ.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250