শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

বিছানায় বয়স সংখ্যামাত্র, সীমাহীন যৌন আনন্দের পথ...

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০১৮ সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানার সিনেমা অভিনীত ‘বাঁধাই হো’। মধ্যবিত্ত প্রবীণ দম্পত্তির চরিত্রে অভিনয় করেন নীনা গুপ্ত ও গজরাজ রাও। ছবিতে ২৫ বছর বয়সী নকুল ওরফে আয়ুষ্মান হঠাৎই জানতে পারেন, তার মা অন্তঃসত্ত্বা! বেশি বয়সে দম্পতির সন্তানধারণের কাহিনি নিয়ে তৈরি হয়েছিল চিত্রনাট্য। 

ছবিটি মুক্তি পাওয়া মাত্রই হইচই শুরু হয়ে যায় ভারতজুড়ে। দর্শকের এক অংশ সাধুবাদ জানালেও অনেকের মুখে শোনা যায় কটাক্ষের সুর। অনেকের ধারণা, যৌনতা বিষয়টি যেন একেবারেই বয়সের সঙ্গে সম্পর্কিত। বেশি বয়সে আবার যৌনসুখ আসে নাকি! 

বাড়তি বয়সে শুধু পুরুষদেরই নয়, নারীদেরও যে যৌন আকাঙ্ক্ষা থাকতে পারে, সেটা এখনও মন থেকে মেনে নিতে পারেন না কেউ কেউ। বেশি বয়সে কীভাবে উপভোগ করা যায় যৌনতার সুখ, তা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে খোলামেলা আলোচনা করেছেন লেখক ও যৌনশিক্ষা প্রদানকারী সীমা আনন্দ। খবর আনন্দবাজার পত্রিকার।

ফেসবুক, ইউটিউবে সীমার একাধিক ভিডিও দেখে নাক সিঁটকান অনেকে। ৬১ বছরের সীমা যেভাবে যৌনতাকে মেলে ধরেছেন, তা অকপট ও সহজ। তার ভিডিওকে যৌনগন্ধী, রগরগে মশলাদার ভিডিওর তকমা দেন অনেকে। 

অনেকে সীমার ভিডিও দেখেন, আড়ালে-আবডালে সেসব উপদেশ নিজেদের জীবনে প্রয়োগও করেন। যৌনতাকে বয়সের গণ্ডিতে বেঁধে রাখতে নারাজ সীমা। যৌনতায় নারী-পুরুষের সমানাধিকারের প্রসঙ্গও সীমা বারবার তার আলোচনায় তুলে ধরেন। বেশি বয়সেও কীভাবে যৌনতা উপভোগ করা যায়, সে বিষয়ে নানা টোটকা দিয়েছেন সীমা, সুখবর ডটকমের পাঠকদের জন্য রইল তার হদিস।

১) ছেলেদের তুলনায় মেয়েরা অনেক তাড়াতাড়ি যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। সীমা বলেন, ‘আমার যৌনজীবন শেষ হয়ে গেছে, নিজেকে এ তকমা আগেই দিয়ে বসবেন না। সব বয়সেই যৌনতা উপভোগ করা যায়। একটা সময়ের পর আগ্রহ কমে যেতে পারে, তবে হাল ছেড়ে দিলে চলবে না। সঙ্গীর মেজাজ বুঝে নিজেকেও উজ্জীবিত করে তুলুন।’

২) শুনতে অবাক লাগলেও সত্যি, বেশি বয়সে আপনি যত ঘন ঘন মিলন করবেন, ততই আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বিভিন্ন গবেষণা এ বক্তব্যকে সমর্থন করে।

৩) যৌনতার অন্যতম উদ্দেশ্য কখনও-সখনও সন্তান উৎপাদন হতে পারে। কিন্তু সেটাই একমাত্র লক্ষ্য নয়। পশুরা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্যই মিলন করে। তবে মানুষ সন্তানধারণের উপযুক্ত সময় ছাড়াও রমণে প্রবৃত্ত হয়। পুরুষের মতো নারীও আনন্দের জন্যই যৌনতা চায়। আর সেটা বয়সের সীমাতেও বাঁধা নয়। সবার আগে নিজের মনে সেই কথা মেনে নিন।

৪) রতিক্রিয়া মানে উভয়ের ক্রিয়া। পুরুষদের একাধিপত্য চলতে পারে না। মেয়েরাও তাদের রতিকথা বলবেন, রতির ইচ্ছা জানাবেন। বেশি বয়সে শুধু সঙ্গীর উপর ভরসা করে বসে থাকলে চলবে না, নারীরও যৌন ইচ্ছার কথা প্রকাশ করতে হবে, পুরুষরাই সব সময়ে প্রথম তাগিদ দেখাবেন, এমনটা না-ও হতে পারে।

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250