শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, কী বলছেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৬

#

কেপ ভার্দে ম্যাচের পর সোফিকে চুমু দিয়েছিলেন মেসি। এরপর তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া জল্পনাকল্পনার জবাব দিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। সংবাদমাধ্যমের সামনেই সোফির সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে উড়িয়ে দিলেন এই ফরোয়ার্ড।

শনিবার ভোরে মায়ামিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে টেলিফের সাংবাদিক সোফির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মেসি। এ সময় সোফির গালে চুমু দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সে ঘটনার পরই সেই সাংবাদিকের সঙ্গে মেসির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমের সামনেই অনেকটা হাস্যরসের সুরে সোফিকে মেসি বলেন, ‘আমি যখন তোমার দিকে তাকাই, তখন মানুষ জিজ্ঞেস করে, কেন আমি তোমার দিকে তাকাচ্ছি। আর আমি যখন তোমাকে শুভেচ্ছা জানাই, তখনো তারা জানতে চায়, কেন আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

একই সঙ্গে মেসি স্পষ্ট করে জানিয়ে দেন, সোফির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। জবাবে সোফি বলেন, ‘এসব সম্পূর্ণ মিথ্যা।’ বিষয়টি প্রকাশ্যে পরিষ্কার করায় মেসিকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে সোফি জানিয়েছিলেন, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো নিজেই তাকে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়ে আশ্বস্ত করেছিলেন। তিন সন্তানের জননী রোকুজ্জো লিখেছিলেন, ‘সোফি, চিন্তা কোরো না। এসব বাজে কথায় কান দিয়ো না।’

মেসি ও সোফিকে ঘিরে এই গুঞ্জনের শুরু ২০২২ কাতার বিশ্বকাপে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন সোফি। তিনি বলেছিলেন, টুর্নামেন্টের ফল যা-ই হোক না কেন, আর্জেন্টিনার মানুষের কাছে মেসির অবদান কখনোই ম্লান হবে না। সেই সাক্ষাৎকারই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে আর্জেন্টাইন টেলিভিশন অনুষ্ঠান পোদেমোস হাবলারে অংশ নিয়ে সোফি জানান, বিষয়টি তাকে এবং তার পরিবারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিল, ‘অনেক সময় পরিচিতি বাড়ার সঙ্গে এমন কিছু বিষয়ও আসে, যা মোটেও ভালো নয়। এতে আমার পরিবার অনেক কষ্ট পায়।’

সোফি আরও যোগ করেন, ‘এ বছর মানুষ বারবার বলতে শুরু করল, ‘সে (মেসি) তোমার দিকে এভাবে তাকায় কেন?’—এ ধরনের নানা কথা। আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, যেখানে আমাকে এসবের ব্যাখ্যা দিতে হয়েছে। এটা আমার কাছে ভীষণ বিব্রতকর ছিল।’

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250