মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সবচেয়ে বড় চমক হয়ে থাকছে এই দলে লিটন দাস ও সাকিব আল হাসানের অনুপস্থিতি। দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই নতুন এবং তরুণ প্রতিভার ওপর ভরসা রেখে দল গঠন করেছে নির্বাচক প্যানেল।

তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান, তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন। সেখানে উত্তীর্ণ না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাচ্ছে না সেটি নিশ্চিত হয়ে যায়। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন। সেটাই সত্যি হলো, সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে।

১২ই জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেধে দিয়েছিল আইসিসি। এদিন দুপুরেই এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। যথারীতি ৮ দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯শে ফেব্রুয়ারি, যা চলবে ৯ই মার্চ পর্যন্ত। ২০শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা থাকছেন, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেটাঙ্গনে। ইতোমধ্যে অবসর নিয়ে ফেলায় তামিম আলোচনায় নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিবও যে থাকছেন না সেটাও নিশ্চিত হয়ে যায় কাল রাতে। এর বাইরে পরিচিত মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস। পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

লিটন বাদ পড়ায় দলে জায়গা মিলেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি তিনি। একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছিলেন ৩৯ রান। এই তরুণ তুর্কি এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন। দলে আছেন ইনজুরির কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও।

পেস বিভাগে চার ও একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দুজন পাকিস্তান-দুবাইয়ের বিমানে উঠবেন। তবে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ব্যাটিংয়ে অধিনায়ক শান্ত ছাড়াও অভিজ্ঞ মুশফিক-মাহমুদউল্লাহ’র পাশাপাশি আছেন জাকের আলি, তানজিদ তামিমদের মতো তরুণরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

এসি/কেবি

চ্যাম্পিয়ন্স ট্রফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250