শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরানকে যে বিষয়ে সৌদি আরবের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরমাণু চুক্তি মেনে নেওয়ার জন্য ইরানকে সতর্ক করেছে সৌদি আরব। রিয়াদ তেহরানকে বলেছে, হয় ট্রাম্প প্রস্তাবিত পরমাণু চুক্তি মেনে নাও, নইলে ইসরায়েলি হামলার জন্য প্রস্তুত হও। পারস্য উপসাগরীয় অঞ্চলে দুটি দেশের সরকারি সূত্র এবং দুই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরানে ইরানি কর্মকর্তাদের এক স্পষ্ট বার্তা দিয়েছেন—আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু চুক্তি আলোচনার প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন, কারণ এটি ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এড়ানোর একটি উপায়।

আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কায় ৮৯ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার পুত্র প্রিন্স খালিদ বিন সালমানকে এ সতর্কবার্তা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পাঠান। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, গত ১৭ই এপ্রিল ইরানের প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উপস্থিত ছিলেন।

এইচ.এস/

সৌদি আরব-ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250