বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

রায়ের পর শেখ হাসিনার পক্ষে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: ফেসবুক ভিডিও থেকে নেওয়া

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তার পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে পোস্ট করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৭ই নভেম্বর) রাতে লাভলুর বাসার সামনে জড়ো হন প্রক্টরিয়াল টিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। পরে শাহবাগ থানার পুলিশ গিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আগের একটি মামলায় লাভলুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ জন্য আজ তাকে আদালতে তোলা হবে।

গতকাল রাতে আটক হওয়ার আগে একটি ভিডিও বার্তা প্রচার করেন লাভলু। এতে লাভলু বলেন, তিনি কোনো অন্যায় করেননি। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ঘটনার বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে। এই জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসি নাই আমরা, ২০০০ শহিদের রক্তের উপর দাঁড়াইয়া তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এইখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।’

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় গতকাল সোমবার ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।

আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250