শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

একাদশে ভর্তি

শেষধাপেও কলেজ পায়নি ১২ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপ পেরিয়ে গেলেও প্রায় ১২ হাজার শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জন।

শুক্রবার (১২ই জুলাই) রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে তৃতীয় ও শেষ ধাপের ফল প্রকাশ করা হয়। এই ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তি নীতিমালা অনুযায়ী তিন ধাপে আবেদন নেওয়ার কথা ছিল। সেই তিন ধাপ শেষেও আমাদের ১২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পাননি। তার মধ্যে এসএসসিতে জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা ৭০০ জনের মতো।

তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, জানতে চাইলে তপন কুমার বলেন, এটা তো একক সিদ্ধান্তে বলা সম্ভব নয়। আলোচনাসাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা চাই না কোনো শিক্ষার্থী ভর্তিবঞ্চিত থাকুক।

আরও পড়ুন: কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

তিনি আরও বলেন, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখের বেশি শিক্ষার্থী পাস করেছেন। এর বিপরীতে কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো। অর্থাৎ সব শিক্ষার্থী ভর্তি হলেও ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা। এরপরেও শিক্ষার্থীদের ভর্তিবঞ্চিত হওয়ার কারণ পছন্দের কলেজ না পাওয়া।

প্রসঙ্গত, তিন ধাপে নির্বাচিত এবং সফলভাবে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের আগামী ১৫ থেকে ২৫শে জুলাইয়ের মধ্যে ভর্তি হতে হবে। এরপর অনুষ্ঠানিকভাবে ৩০শে জুলাই সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

এসি/

একাদশে ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250