রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

শাকিব খান সুপারস্টার হলেও অভিনয় ভালো না, বললেন টালিউড প্রযোজক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৬ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন টালিউডের সিনেমাতেও। কাজ করেছেন শ্রাবন্তী, শুভশ্রীসহ টালিউডের বহু নায়িকার সঙ্গে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গেও পরিচিত এক নাম শাকিব। তবে সেই নায়কই কিনা অভিনয় পারেন না? এবার তাকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন টালিউডের প্রযোজক।

সর্বশেষ ‘প্রিয়তমা’ সিনেমা দিয়েও নতুন করে আলোচনায় এসেছেন শাকিব। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে তার ‘রাজকুমার’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিনেমাটির একটি পোস্টারও। এতেও নেটিজেনদের প্রশংসায় ভেসেছেন সুপারস্টার।

এর মধ্যেই কথাটি বলেছেন টালিউডের নামকরা প্রযোজক রানা সরকার। গণমাধ্যমে দেওয়া এক অডিওবার্তায় শাকিব খান প্রসঙ্গে রানা বলেন, শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছেন, তাদের তুলনায় অতটা ভালো নয়।’

আরো পড়ুন: তারকারা হোলির রঙে রঙিন

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় শাকিব খান সিনেমা করলেও হলগুলো এই নায়কের সিনেমায় ততটা আগ্রহী নয় বলে মন্তব্য রানা সরকারের। 

তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে।’

শাকিব খান সুপারস্টার ঠিকই, তবে এই নায়ক যদি আরও অভিনয়ের দিকে মনোযোগ দিতেন, তা হলে ভালো হতো বলে মনে করেন রানা সরকার। 

এসি/  আই.কে.জে


শাকিব খান টালিউড প্রযোজক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250