শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেক আন্দোলন, রক্ত-আত্মত্যাগের পর আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।

আজ সোমবার (১লা ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, দেশের অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেশ কয়েকটি সংস্কার কমিশন কাজ করছে। এসব কমিশনের মাধ্যমে দলগুলো সংস্কারের সনদে সই করেছে।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে সুযোগ সৃষ্টি হয়েছে একটি নির্বাচনের। বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করেছে, তাতে আশাবাদী বিএনপি। যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ তার মতামত দিয়ে তাদের সংসদ নির্বাচন করবে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। প্রস্তুতিও সেইভাবেই চলছে। আমরা আশাবাদী, দেশের মানুষ এই সুযোগে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন।’

তিনি আরো দাবি করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে জানে দায়িত্ব পেলে দলটি দেশকে সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো ও সমৃদ্ধ অর্থনীতির পথে নিয়ে যেতে পারবে।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে মির্জা ফখরুল বলেন, তিনি অত্যন্ত অসুস্থ এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। আমরা তার সুস্থতা কামনা করছি।

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250