বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় (সম্ভাব্য) জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘নির্বাচনের জন্য একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও পরিকল্পিতভাবে তা ব্যর্থ করার চেষ্টা চলছে। ফেব্রুয়ারির নির্বাচনী সময়সূচি ঘোষণার আগে থেকেই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে।’

আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘লন্ডন বৈঠকের পর থেকেই বিএনপিকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা চায়, আমরা উত্তেজিত হই, প্রতিবাদ করি, তাতে করে তাদের ফাঁদে পা দিই। কিন্তু আমরা তা করব না।’

সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ফাঁদে পা না দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘৭১ ও ৯০ এর পরে ২০২৪ এর জুলাই দেশে গণতান্ত্রিক উত্তরণের একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই বিজয়ের কৃতিত্ব জনগণের, কোনো গোষ্ঠীর একার নয়। সবাই নেমেছিল গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে। এখন কেউ কেউ একক কৃতিত্ব দাবি করছেন, কিন্তু প্রকৃত জয় ছিল দেশের মানুষের।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250