রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

‘পাঠ্যবই থেকে ৭ই মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান’ যা বললেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন।

তিনি ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি হলো ‘দৈনিক শিক্ষা’ অনলাইন পত্রিকার একটি ছবি। সেই ছবিতে লেখা রয়েছে ‘পাঠ্যবই থেকে ৭ই মার্চের ভাষণ বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান’। অন্য দুই ছবি হলো জর্জ অরওয়েল লেখা দুটি বই- Animal Farm ও 1984. এই বই দুটি তিনি সবাইকে পড়ার জন্য অনুরোধ করেছেন।

সোহেল তাজের পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো- 

যখন যে দল বা গোষ্ঠী ক্ষমতার চেয়ারে বসে ইতিহাস আড়াল করে বা বিকৃত করে নিজের মতো করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করে, যার ফলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হয় এবং দেশ প্রেম জেগে উঠে না আর আমরা সেই একই দুর্নীতি, অনিয়ম আর বিশৃঙ্খলার বেড়াজালে আটকে থাকি। 

২০২৪ বাংলাদেশকে একটি স্বৈরাচারী, অগণতান্ত্রিক অপশাসনের কবল থেকে মুক্ত করেছে আর ১৯৭১ আমাদের স্বাধীন একটি দেশ দিয়েছে- সঠিক, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না।

সবাইকে অনুরোধ করবো জর্জ অরওয়েল এর লেখা এই দুইটা বই পড়তে:

1. Animal Farm

2. 1984

সোহেল তাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250