শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

রকেট ইঞ্জিন বানাতে চান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত রকেট ইঞ্জিন তৈরি করতে এ খাতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মহাকাশ প্রযুক্তিতে নেতৃস্থানীয় দেশ হিসেবে রাশিয়ার সুনাম অক্ষুণ্ন রাখতে বলেছেন। খবর রয়টার্সের।

চীন সফর ও রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভস্তক পরিদর্শনের পর দক্ষিণ রাশিয়ার সামারা শহরে যান পুতিন। সেখানে তিনি শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেন এবং কুজনেতসোভ ডিজাইন ব্যুরোর উড়োজাহাজ ইঞ্জিন উৎপাদন কারখানা পরিদর্শন করেন।

রুশ সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৫ই সেপ্টেম্বর) পুতিন বলেছেন, মহাকাশ–শিল্পের উন্নয়নে রাশিয়া এখনো একটি নেতৃস্থানীয় শক্তি। তিনি আরও বলেন, মহাকাশ যান উৎক্ষেপণে ব্যবহৃত সহায়ক রকেট ইঞ্জিন উৎপাদন সক্ষমতা ধারাবাহিকভাবে নবায়ন করা জরুরি। এর মাধ্যমে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিশ্ববাজারে সক্রিয়ভাবে প্রতিযোগিতা করতে হবে।

পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনে সাফল্য পেয়েছে রাশিয়া, বিশেষ করে জ্বালানি খাতের জন্য এসব ইঞ্জিন তৈরি করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘নিষেধাজ্ঞার মধ্যেই আমরা অল্প সময়ে জ্বালানি খাতের জন্য বেশ কিছু উদ্ভাবনী ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছি। এগুলো গ্যাস পরিবহন অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে।’

পুতিন পিডি–২৬ উড়োজাহাজ ইঞ্জিনের আধুনিকায়নের কথা উল্লেখ করে বলেন, এটি সামরিক পরিবহন বিমান ও নতুন প্রজন্মের বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ তৈরির সুযোগ সৃষ্টি করবে।

জে.এস/

ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250