বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

গাড়িতে ড্যাশবোর্ডের ইন্ডিকেটর জ্বললেই সাবধান!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাড়ির গুরুত্বপূর্ণ অংশে কোনো সমস্যা হলে তার ইঙ্গিত দেওয়াই ইন্ডিকেটরের কাজ। ছোট এলইডি ইন্ডিকেটর ছাড়াও গাড়ির ড্যাশবোর্ডে বেশ কিছু ইন্ডিকেটর থাকে। এগুলো কখন জ্বলে আর কী বোঝায় চলুন জেনে নিই- 

গাড়ির ড্যাশবোর্ডে যে ইন্ডিকেটর থাকে তার একেকটি একেক কাজ করে। এর মধ্যে ছোট এলইডি ইন্ডিকেটর একটি। এই লাইট জ্বললেই বুঝতে হবে গাড়িতে কোনো সমস্যা হয়েছে। অনেক গাড়ির ড্যাশবোর্ডে ছোট আলোর আকারেও এটি থাকে। কাজ একই।

ইঞ্জিন ওয়ার্নিং লাইট

ইঞ্জিন ওয়ার্নিং লাইট বা ইন্ডিকেটর জ্বললে বুঝতে হবে ইঞ্জিন বা ইঞ্জিনের সঙ্গে সম্পর্কিত কোনো অংশে সমস্যা দেখা দিয়েছে। তৎক্ষণাৎ এই সমস্যার সমাধান করা উচিত। নয়তো ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে।

ব্যাটারি ওয়ার্নিং লাইট

ব্যাটারি বা চার্জিং সিস্টেমে কোনো সমস্যা হলে এই ইন্ডিকেটর জ্বলে ওঠে। এই বাতি জ্বললে অবিলম্বে সমস্যার সমাধান করুন। নয়তো পরবর্তীতে গাড়ির ব্যাটারি পাল্টাতে পর্যন্ত হতে পারে।

ব্রেক বার্নিং লাইট

ব্রেক সিস্টেমে কোন ঝামেলা দেখা দিলে ব্রেক বার্নিং লাইট বা ইন্ডিকেটর জ্বলে ওঠে। এর কারণ জরাজীর্ণ ব্রেক প্যাড কিংবা কম ব্রেক ফ্লুইড হতে পারে। দ্রুত যত্ন না নিলে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্রেকিং সিস্টেম। 

আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে আসছে গুগল

অয়েল প্রেসার ওয়ার্নিং লাইট

নাম থেকেই বোঝা যায় গাড়ির অয়েল প্রেসার বোঝানো হয় এই ইন্ডিকেটরের মাধ্যমে। যদি কোনো সময় অয়েল প্রেসার ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে, তাহলে বুঝবেন ইঞ্জিনে তেলের চাপ কম রয়েছে। এই সমস্যা দ্রুত মেরামত করুন। নয়তো ইঞ্জিনের বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এয়ারব্যাগ ওয়ার্নিং লাইট

এয়ারব্যাগ ওয়ার্নিং লাইট বা ইন্ডিকেটর জ্বললে বুঝতে হবে এয়ার ব্যাগ সিস্টেমে কোন সমস্যা দেখা দিয়েছে। এমনটা হলে দুর্ঘটনার সময় এয়ারব্যাগ সঠিকভাবে কাজ নাও করতে পারে। তাই এই ইন্ডিকেটর জ্বললে সাবধান হয়ে যাওয়াই ভালো। 

এসি/কেবি

গাড়ি ড্যাশবোর্ড ইন্ডিকেটর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250