রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

খাবারের দাম কমেছে ঢাবির মধুর ক্যান্টিনে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে খাবারের দাম কমেছে। কয়েকটি খাবারের দাম ৫ থেকে ১৫ টাকা কমিয়ে এবং অস্বাস্থ্যকর ও বেশি দামের কারণে কয়েকটি খাবার বাদ দিয়ে নতুন মূল্য তালিকা প্রণয়ন করা হয়েছে।

রোববার (১লা সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে গিয়ে দেখা গেছে নতুন মূল্য তালিকা।

রং চা ৬ টাকা, দুধ চা ৭ টাকা, সন্দেশ ১৫ টাকা, পাটিসাপটা ২০ টাকা, সিঙ্গারা ছোট, মাঝারি এবং বড় যথাক্রমে ৫, ৮ ও ১০ টাকা, পুডিং ৩০ টাকা, দই ২০ টাকা, মাখন রুটি ২৫ টাকা, কেক ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগের মূল্য তালিকায় রং চা ১০ টাকা, সিংগারা ১০ টাকা, সবজি রোল ১৫ টাকা, সমুচা ১০ টাকা, স্যান্ডউইচ ৬৫ টাকা, শর্মা ৮৫ টাকা, পুডিং ৩৫ টাকা, পাটিসাপটা ২৫ টাকা, মাখন রুটি ৪০ টাকা, রং চা ১০ টাকা, ছানা ছোট ২ টুকরা ৩৫ টাকা, ছোট মিষ্টি প্লেট ৫০ টাকা এবং কেক ১৫ টাকা দাম রাখা হতো। বর্তমান তালিকায় শর্মা, সমুচা, ছোট মিষ্টি বাদ দেওয়া হয়েছে।

আই.কে.জে/

মধুর ক্যান্টিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250