মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

অপ্রকাশিত গান ফাঁসের অভিযোগ নিয়ে আদালতে আরিয়ানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বছরের পর বছর অপ্রকাশিত গান ফাঁসের শিকার হয়ে অবশেষে আইনি লড়াইয়ের পথ বেছে নিলেন গ্র্যামিজয়ী সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে। লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে অজ্ঞাতনামা হ্যাকারদের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। শুধু গান নয়, অপ্রকাশিত বিভিন্ন মিউজিক ভিডিওর ফুটেজ ও ফটোশুটের ছবি চুরিরও অভিযোগ এনেছেন আরিয়ানা।

বিবিসি ও বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী, আরিয়ানার অভিযোগ—হ্যাকাররা একাধিকবার তার কাজের সঙ্গে যুক্ত সংগীত প্রযোজক, আলোকচিত্রী এবং টিমের অন্য সদস্যদের ফোন ও অনলাইন অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে এসব কনটেন্ট চুরি করেছে। তারপর সেসব গান, ছবি ও ভিডিও ডার্ক ওয়েবে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করেছে। এতে তার ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আরিয়ানা।

মামলার এজাহার অনুযায়ী, সংগীত ক্যারিয়ার শুরুর পর থেকে আরিয়ানা গ্রান্ডে বারবার এই হ্যাকিংয়ের শিকার হয়েছেন। এ পর্যন্ত তার শত শত কনটেন্ট চুরি হয়েছে। ২০১৯ সালে আরিয়ানার সঙ্গে কাজ করা এক আলোকচিত্রীর ড্রপবক্স অ্যাকাউন্ট হ্যাক করে তার অপ্রকাশিত ছবি চুরি করে হ্যাকাররা। ২০২০ সালে এক সংগীত প্রযোজকের মোবাইল ফোন হ্যাক করে আরিয়ানার অপ্রকাশিত ডেমো গান, মাস্টার ট্র্যাক এবং স্টুডিওতে গান রেকর্ড করার সময়ের ভিডিও চুরি করে নেওয়া হয়।

২০২৩ সালে আরও বড় জটিলতার মুখে পড়তে হয় আরিয়ানাকে। এই এক বছরেই তার ৪৫টি অপ্রকাশিত গান ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। ২০২৪ সালে ফিশিং স্ক্যামের মাধ্যমে আলোকচিত্রীদের বোকা বানিয়ে আরিয়ানার দুটি পৃথক ফটোশুটের অপ্রকাশিত ছবি হাতিয়ে নেয় হ্যাকাররা।

আরিয়ানা গ্রান্ডের লিগ্যাল টিম জানিয়েছে, আড়ালে থাকা হ্যাকারদের আসল পরিচয় উন্মোচন করতেই আদালতের শরণাপন্ন হয়েছেন গায়িকা। এ ধরনের চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে নিজের এবং অন্যান্য শিল্পীর কনটেন্ট সুরক্ষা নিশ্চিত করতে চান আরিয়ানা।

সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250