শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

শিক্ষা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে ইউএনডিপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪

#

পার্বত্য চট্টগ্রাম  ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক  সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি  মি. স্টেফান লিলার। পাশাপাশি  ইউএনডিপি শিক্ষা প্রশাসনের গতিশীলতা ও পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং  শিক্ষাক্ষেত্রে এক্সেস টু ইনফরমেশন (এটুআই)’র মাধ্যমে চলমান কার্যক্রমসমূহ আরো বেগবান করতেও কাজ করবে।

আরো পড়ুন: বেনজিরের আরো সম্পত্তি জব্দের নির্দেশ

বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  এবং বাংলাদেশে নিযুক্ত  ইউএনডিপির আবাসিক প্রতিনিধি  মি. স্টেফান লিলার এর মাঝে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সকল বিষয়ে সিদ্ধান্ত হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ইউএনডিপির এ্যাসিসট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সর্দার এম আসাদুজ্জামান এবং বাংলাদেশে নিযুক্ত  ইউএনডিপির স্ট্রাটেজিক কমিউনিকেশনস এন্ড আউটরিচ অফিসার মি. কিরতিজাই পেহরি।

এসি/  আই.কে.জে

ইউএনডিপি শিক্ষা প্রশাসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250