শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি পান করাচ্ছে ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

সারাদেশে তীব্র তাপদাহ চলছে। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। তাই এই তাপদাহে ঢাকা শহরের সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে সুপেয় পানির ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (২৪শে এপ্রিল) সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ওয়াটার ট্যাংক স্থাপন করে এক হাজার ৮০০ লিটার পানি সরবরাহের মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে। সংস্থাটির মিডিয়া সেল থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সচিবালয়ের সামনে, ধানমন্ডির ৫নং সড়কসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। যতদিন এরকম তীব্র তাপদাহ চলমান থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন: তীব্র গরমে ঢাকার সড়কে পানি ছিটাচ্ছে ডিএনসিসি

ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় সামান্যতম ক্লান্তিতে থাকবেন তারা এই ওয়াটার ট্যাংকি থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুইজন ফায়ার ফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশব্যপী করার উদ্যোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসকে/ 

তীব্র গরম সুপেয় পানি পান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250