রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

আমাদের দেশ স্বাধীন হয়েছে দুইবার: সলিমুল্লাহ খান

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের শিক্ষা আনন্দদায়ক নয় বলে মন্তব্য করে লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘এর কারণ হচ্ছে আমাদের ভালো শিক্ষক নেই। শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে আগে ছিল হাইফেন, যা এখন লম্বা ড্যাশে পরিণত হয়েছে। এই ড্যাশ বড় হতে হতে পৃথিবীর পরিধির সমান হয়ে গেছে। এর ফলে শিক্ষক একদিকে আর শিক্ষার্থী আরেক দিকে এবং মাঝখানে প্রতিষ্ঠান রয়ে গেছে।’

গতকাল শুক্রবার (১৮ই জুলাই) সন্ধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন অধ্যাপক সলিমুল্লাহ খান। তিন যুগ পূর্তি উপলক্ষে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ: কোন পথে’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম।

অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘আমাদের যদি শিক্ষাকে স্থায়ী করতে হয়, তাহলে শিক্ষাকে আনন্দদায়ক করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রথম কাজ হচ্ছে আমাদের পাঠক তৈরি করা। পাঠক মানেই শ্রোতা ও দর্শক তৈরি করা। মানুষ তার সমস্ত ইন্দ্রিয় ব্যবহার করতে পারে, এমন শিক্ষা তৈরি করা, যেটা আমরা পারিনি।’

ব্রিটিশ শাসন অবসানের ৮০ বছরেও দেশের মানুষকে শতভাগ শিক্ষিত হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি উল্লেখ করে এই লেখক বলেন, ‘আমাদের দেশ স্বাধীন হয়েছে দুইবার; ১৯৪৭ সালে একবার আর ১৯৭১ সালে আরেকবার। ব্রিটিশ শাসন অবসানের পর থেকে আমাদের স্বাধীনতার বয়স প্রায় ৮০ বছর ছুঁই ছুঁই। তাহলে ওই দেশের মতো শতকরা ১০০ জন শিক্ষিত আমরা কেন গড়ে তুলতে পারিনি?’

নতুন বাংলাদেশ গড়ার পথে বাধা ও এর উত্তরণ প্রসঙ্গে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘আমাদের দেশে সব মিলিয়ে ৩৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় আছে। কিন্তু সব মিলিয়েও আমাদের দেশে শতভাগ মানুষ পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষ করতে পারে না। প্রাথমিক শিক্ষা শতভাগ কেন আমরা নিশ্চিত করতে পারিনি, শুধু এই প্রশ্নটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে বাধাটা কোথায়, তার ঠিকানা পাব।’

শিক্ষাব্যবস্থার সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় উল্লেখ করে এই শিক্ষক বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যদি সংস্কার করতে না পারা যায়, শিক্ষাকে যদি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে।’

সলিমুল্লাহ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250