শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পরচুলার নিচে যা পাওয়া গেলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পরচুলার নিচে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। তার পরচুলার নিচ থেকে মাদকের ৪০০ পুরিয়া উদ্ধার করেছেন মাদক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার কার্টাজেনার রাফায়েল নুনেজ আন্তর্জাতিক বিমানবন্দরে। আটক ব্যক্তির কাছ থেকে ২২০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে।

বিবিসি-র প্রতিবেদন বলছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারদর প্রায় ১০ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়েছিলেন কলম্বিয়ার মাদক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তরা। তার পরই বিমানবন্দরের সামনে পাচারকারীর জন্য অপেক্ষা করতে থাকেন। বিমানবন্দর থেকে বের হতেই পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলেন তারা। প্রথমে তার ব্যাগ, পোশাক সবকিছু পরীক্ষা করা হয়। কিন্তু সেখানে কোনো কিছু না মেলায় সন্দেহ হয় কর্মকর্তাদের । তখন তাদের নজর যায় অভিযুক্তের চুলের দিকে।

তদন্তকারীরা জানিয়েছেন, পরচুলায় স্ক্যান করতেই তার নিচে কিছু জিনিস ধরা পড়ে। তারপর পরচুলা টেনে তুলতেই তার নিচে মাদকভরা ছোট ছোট প্যাকেট দেখতে পান তারা। তখন সেই মাদক উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় পাচারকারীকে।

কেসি/কেবি


পরচুলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250