শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

হজের খুতবায় মুসলিম উম্মাহর কল্যাণ কামনা, প্যালেস্টাইনের জন্য দোয়া

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ শনিবার (১৫ই জুন) ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম রোকন পবিত্র হজ পালিত হচ্ছে। হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে সৌদি আরবের মক্কার অদূরে আরাফার প্রান্তরে সমবেত হয়েছেন প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলিম।

সেখানে মসজিদে নামিরায় হজের খুতবায় মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন হজের ইমাম। এছাড়া নির্যাতিত প্যালেস্টাইনদের জন্য দোয়া করেছেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার (১৫ই জুন) বিকেল সোয়া তিনটার দিকে খুতবা শুরু হয়। এবার হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ মাহের বিন হামাদ। বাংলাসহ প্রায় ৫০টি ভাষায় এটি অনুবাদ করে শোনানো হয়।

হজের খুতবায় ইমাম মুসলমানদের ধর্মীয় বিধান যথাযথভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন। এছাড়া আচার-আচরণ পরিশুদ্ধ এবং পরকালের পাথেয় সংগ্রহে সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ওআ/



হজ প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250