মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’ *** আসিফ নজরুল কী করেছেন, নিজেই জানালেন

নারী ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় ভারতীয় মন্ত্রীর যে মন্তব্য ভাইরাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানির পর নিরাপত্তাজনিত ইস্যুতে বিতর্কের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরই মধ্যে নেক্কারজনক ঘটনাকে আরও উসকে দিলেন কৈলাশ বিজয়ভার্গিয়া নামের এক ভারতীয় মন্ত্রী। অপ্রত্যাশিত ঘটনাকে অজি ক্রিকেটারদের জন্য ‘শিক্ষা’ বলে উল্লেখ করেছেন তিনি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে সম্প্রতি ওই দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের গায়ে অশালীনভাবে স্পর্শ করেন এক মোটরসাইকেল আরোহী। ইতোমধ্যে অভিযুক্ততে আটক করেছেন পুলিশ। এই ঘটনায় ফুঁসছে ক্রিকেটাঙ্গন। এমন নেক্কারজনক কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ভক্ত সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। সেখানে উল্টোপথে হাঁটলেন বিজয়ভার্গিয়া। সহমর্মিতা না দেখিয়ে বরং ভুক্তভোগী ক্রিকেটারদের দায় দিচ্ছেন তিনি।

এক সাক্ষাৎকারে মধ্যপ্রদেশের বিজেপির এই সংসদ সদস্য বলেন, ‘কোনো খেলোয়াড় বা আমরা যখন বাইরে যাই তখন সংশ্লিষ্ট কাউকে অবহিত করি। এরপর থেকে ওই ক্রিকেটাররা এটা মাথায় রাখবেন যে, আমরা যদি আমাদের ভেন্যু ছেড়ে যাই, তবে তা যেন আগে নিরাপত্তা বা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। কারণ ক্রিকেটারদের নিয়ে সাধারণ মানুষদের অনেক বেশি আগ্রহ আছে।’

ভক্ত কর্তৃক ইংল্যান্ডের এক ফুটবলারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে টেনে ওই মন্ত্রী বলেন, ‘অনেকটা ইংল্যান্ডের ফুটবল অঙ্গনের মতো। আমি ফুটবলারদের পোশাক টেনে ছিঁড়তে দেখেছি। আমরা হোটেলে থাকার সময় দেখেছি ফুটবলারের সঙ্গে দেখা করতে যুবকরা এসেছিল। কেউ একজন বিখ্যাত খেলোয়াড়ের কাছ থেকে অটোগ্রাফ চাইছিল। একটি মেয়ে এসে তো ফুটবলারকে চুমুই দিয়ে বসে এবং পোশাক ছিঁড়ে ফেলে। ওই ফুটবলার খুব বিখ্যাত ছিলেন।’

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিজয়ভার্গিয়া, ‘মাঝে মাঝে খেলোয়াড়রা তাদের জনপ্রিয়তা বুঝতে পারে না। খেলোয়াড়রা খুব জনপ্রিয়। তাই তাদের সতর্ক থাকা উচিত। যে ঘটনাটি ঘটল এটা তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। এটা আমাদের জন্যও একটি শিক্ষা।’

কৈলাশ বিজয়ভার্গিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ

🕒 প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250