শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

সাবেক স্ত্রীর হাতে থাপ্পড় খেয়েছিলেন আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী রিনা দত্তের হাতে নাকি চড় খেয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে বলিউড সুপারস্টার আমির খান এসেছিলেন। সেখানে আমির জানান এমন তথ্য।

আমির জানান, হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রিনা। ভালো স্বামী হতে গিয়ে তাকে ব্রিদিং এক্সারসাইজ করানোর চেষ্টা করছিলেন আমির। নিজেও তা করছিলেন। রিনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। তার বদলে পান থাপ্পড়। আমিরের গালে কষিয়ে থাপ্পড় মেরে রিনা বলেন, “এই সব বন্ধ কর!”

এসময় আমির আরো জানান, বাস্তব জীবনের এই ঘটনা থেকে অভিনেতা হিসেবে তিনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন। প্রসবের যন্ত্রণা সাংঘাতিক হয়।

আর যন্ত্রণার এই পর্যায়ে মানুষের মুখে কষ্টের অভিব্যক্তি থাকে না। তার বদলে থাকে বিস্ময়। শরীর প্রচণ্ড পরিমাণে শক পায়। তা থেকেই এই বিস্ময়ের অভিব্যক্তি বলে মনে করেন তারকা।

আরো পড়ুন: ঝিনাইদহ উপ-নির্বাচনে প্রার্থী হয়ে লড়বেন হিরো আলম

ক্যারিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তার পর ছেলে জুনেইদ ও মেয়ে ইরান জন্ম হয়। আমিরের সফল ক্যারিয়ারেও রিনার অবদান রয়েছে। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। আমিরের ‘লগান’ সিনেমার সহ-প্রযোজক ছিলেন কিরণ। আমির জানান, দুই প্রাক্তন স্ত্রী রিনা ও কিরণের প্রতি এখনও ভালোবাসা ও সম্মান আছে তার। 

এসি/


আমির খান থাপ্পড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250