রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

পাতলা হচ্ছে মাথার চুল? জেনে নিন চুলের ঘনত্ব বাড়ানোর টোটকা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেরই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চুলের ঘনত্ব কমে যায়। এমনকি মাথায় টাকও পড়তে শুরু করে। এমনটা আপনার ক্ষেত্রে হলেও চিন্তার বিষয়। তবে ঘরোয়া টোটকায় চুলের ঘনত্ব বাড়াতে পারেন। জানুন সেই উপায়।

চুলের ঘনত্ব কমতে শুরু করলে নারী-পুরুষ-উভয়ই দিশেহারা হয়ে পড়েন। রূপ বিশেষজ্ঞরা বলছেন, মাথার চুল পড়ার অনেক কারণ থাকে। তবে শুধু চুলের গোড়ায় পুষ্টির অভাবে চুল পড়লে এই ম্যাজিক সলিউশনে টাকেও গজাবে চুল। এমনকী চুলের স্বাস্থ্যেও হবে ঝলমলে।

কোন গুণে ফিরবে চুলের বাহার?

রূপ বিশেষজ্ঞরা বলছেন, আমাদের আশপাশে থাকা প্রাকৃতিক জিনিসের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। শুধু জেনে নিতে হবে কোন উপাদানে রয়েছে কোন গুণ। সেই অনুযায়ী করতে হবে ব্যবহার। চুলের এই ম্যাজিক টনিক তৈরি করতে লাগবে- মেথি, কালো জিরে, আদা, পেঁয়াজের খোসা, চা পাতা ও কারি পাতা।

আরো পড়ুন : ত্বকের যত্নে পেঁপের ব্যবহার

টাকেও গজাবে চুল

চুল উঠে উঠে ফাঁকা হয়ে যাচ্ছে মাথা। এমন সমস্যায় ভুগছেন সিংহভাগ মানুষ। চুল পড়া রুখতে মেথি ও কালোজিরের বিকল্প নেই। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এছাড়া চুলের বৃদ্ধির জন্য একাধিক গুণে খনি এগুলো। ফলিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন। যা স্ক্যাল্প ভালো রাখে চুলের গোড়াও মজবুত করে।

কারিপাতা, আদা ও পেঁয়াজের গুণে ফিরবে স্বাস্থ্য

খুশকি তাড়িয়ে চুলের হাল ফেরাতে সিদ্ধহস্ত এই তিন উপাদান। আদা ও কারিপাতার অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল উপকরণ খুশকি দূর করে। পেঁয়াজের মতোই এর খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস। যা চুলের ফলিকলগুলিকে জাগিয়ে তোলার সঙ্গে সঙ্গে গোড়াও শক্ত করে।

কীভাবে বানাবেন এই টনিক?

প্রথমে একটা কড়াইতে দেড়কাপ পানি দিয়ে তার মধ্যে একে একে এক টেবিল চামচ করে মেথি, কালো জিরা ও চা পাতা দিয়ে দিন। সঙ্গে দিন এক মুঠো কারিপাতা, কয়েক কুচি আদা এবং দুইটি আস্ত পেঁয়াজের খোসা। পুরো মিশ্রণটি ১০ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি ম্যাজিক সলিউশন।

​কীভাবে মাখবেন

ওই মিশ্রণ ঠান্ডা করে একটা স্প্রে বোতলে সংরক্ষণ করুন। স্নানের একঘণ্টা আগে গোটা মাথায় স্প্রে করে নিয়ে ভালো করে ম্যাসাজ করে নিন। চাইলে সারা রাতও রাখতে পারেন। শ্যাম্পু করার পর চুলের চেকনাই দেখে নিজেই অবাক হয়ে যাবেন। তিন মাস সপ্তাহে তিনদিন এই টনিক ব্যবহার করলেই দেখবেন টাক ঢেকেছে চুলে। আরও ঝলমলে মোলায়েম হয়েছে চুল।

এস/ আই. কে. জে/ 

টিপস চুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250